রাঙামাটি প্রতিনিধি
৩ ডিসেম্বর ২০২১ ১২:০০ এএম | আমাদেরসময়, ব্যাকপেজ,
সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুনে পুড়ে গেছে চারটি রিসোর্ট, দুটি রেস্টুরেন্ট ও একটি বসত বাড়ি। এতে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ‘অবকাশ রিসোর্ট’ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মুহূর্তেই আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে অবকাশ রিসোর্ট, সাজেক ইকোভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট ও জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়। শর্টশার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভয়ে পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
No comments:
Post a Comment